হাটহাজারীতে মার্কেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি মার্কেট থেকে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে বারোটা দিকে লাশটি উদ্ধার করা হয়। আবুল কালাম স্থানীয় মৃত আক্কেল আলীর পুত্র।

জানা যায়, রোববার রাতে স্থানীয় লোকজন সরকারহাট বাজারের আরব সিটি নামে একটি মার্কেটের ভিতরে লাশ দেখতে পায়। এরপর ৩ নং মির্জাপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। তিনি রাতেই থানা পুলিশকে সংবাদ দেয়। রাত পৌনে বারোটার দিকে পুলিশ এসে লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।

৩ নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন লাশ উদ্ধারের বিষয় গনমাধ্যমকে নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে রাতে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধলামায় গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকেইপিজেড পরিদর্শনে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা