গ্রিন চট্টগ্রাম অ্যালায়েন্স ও অধিকারবঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় গত ১৬ ফেব্রুয়ারি শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসা প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রিন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসার সভাপতি, মো. নুরুল আলম। উদ্বোধক ছিলেন সিলেট–চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য নজিব চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন শাকিল, মাদরাসার সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, প্রধান শিক্ষক মো. এনাম, সদস্য প্রিয়া বেগম, ইয়াছমিন আকতার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদা আরজু মুক্তা। পরে নেতৃবৃন্দ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফুলের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












