হাটহাজারীতে বাবা-মার কবর জেয়ারত করলেন উপদেষ্টা ফারু-ই-আজম

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১:৫৭ অপরাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের গ্রামের বাড়িতে মরহুম বাবা-মা ও পরিবারের সদস্যদের কবর জেয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সোমবার (১৯ আগস্ট) বেলা এগারটার দিকে তিনি পারিবারিক কবরস্থানে জেয়ারত ও মোনাজাত করেন।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, মডেল থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ফারুক-ই-আজম বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, মেয়ে আহত
পরবর্তী নিবন্ধ৫৩ জেলা পরিষদ চেয়ারম্যান ও ৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ