হাটহাজারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

মজুদ থাকা সত্ত্বেও বন্ধ ছিল অকটেন বিক্রি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মজুদ থাকা সত্ত্বেও অকটেন বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে পাম্পটিতে অকটেন বিক্রি বন্ধ পাওয়া গেলেও পরবর্তীতে চালান এবং ট্যাংক পরীক্ষা করে অকটেনের মজুদ পাওয়া যায়। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬এর সংশ্লিষ্ট ধারায় ওই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে উপজেলা প্রশাসনের এমন মনিটরিং অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনাকারী গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধমৌরীর ঈদ আনন্দ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু