হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল শনিবার পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। সড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে গণ উপদ্রব ও গাড়ি চলাচলে ঝুঁকিবৃদ্ধির অপরাধে একজন অপরাধীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং দন্ডবিধি১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। তাছাড়া কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে চারিয়া এলাকায় ২টি মামলায় ২জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ করে, চার লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, গতকাল শনিবার মহাসড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে গণ উপদ্রপ, যান চলাচল বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি জনিত অপরাধে একজন অপরাধীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে চারিয়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ২টি মামলায় মোঃ ফজলু (৩৭) পিতা মৃত রেজাউল হক, সাং নোয়াখালী মো: ইউনুছ আলী (৩৯) পিতা– নওশের আলী সাং– সাতক্ষীরাকে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ করে চার লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।











