হাটহাজারীতে পিডিবির ফিডারে অগ্নিকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর পিডিবি ৩৩ কেভি সুইচ ইয়ার্ডের ওয়ান ফিডারের সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সোয়া ১১ টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানায় হাটহাজারী গ্রিডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. তারেকুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে জানান, হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় হাটহাজারীতে প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে কর্তৃপক্ষ আগুন নেভাতে সক্ষম হন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বেড়েছে গরু চুরি
পরবর্তী নিবন্ধঅসত্য তথ্য ছড়ানো হচ্ছে