হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অব্যবস্থাপনার কারণে অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, পৌরসদরস্থ হাটহাজারী শেরে বাংলা মাজারের দক্ষিণ পাশে অবস্থিত “জারিয়া ডায়াগনস্টিক সেন্টারে’ নানা অব্যবস্থাপনার কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বুধবার বিকালের দিকে দৈনিক আজাদীকে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












