হাটহাজারীতে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি  | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন গত রোববার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। উপজেলার গুমানমর্দ্দন বিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট শাহেদ আরমান জানান, রোববার রাতে গুমানমর্দ্দন বিলে কৃষি জমির টপ সয়েল কাটার বিষয়ে গোপনে অবহিত হয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। এই সময় তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে চারিয়া এলাকার মো. সাকিল নামে এক ব্যক্তিতে দুই লক্ষ টাকা জরিমানা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধউত্তর পাহাড়তলীতে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ