হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মো. নুরুল আহসান (৪৯) প্রকাশ লাভু নামের এক ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় ভুক্তভোগী চেয়ারম্যান নুরুল আহসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে গতকাল শুক্রবার সকাল ১০ টার মধ্যে যেকোনো সময় পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ দেওয়ান নগর এলাকার শাহ জামাল ভবনের ভাড়া বাসার নিচ তলার পার্কি থেকে মোটরসাইকেলটি চুরি হয়। ভুক্তভোগী চেয়ারম্যান মো. নুরুল আহসান প্রকাশ লাভু চেয়ারম্যান জানান, এ ঘটনায় তিনি নিকটস্থ হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীর শাপলা আবাসিকে ভবনে চুরি
পরবর্তী নিবন্ধনিখোঁজের ৬ দিন পর রাঙ্গুনিয়ায় দুই স্কুলছাত্রীকে উদ্ধার