হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার হাটহাজারীর-নাজিরহাট মহাসড়কে মুন্সির মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতে পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩২ বছর।
জানা যায়, সন্ধ্যায় মুন্সির মসজিদ সংলগ্ন এলাকায় নিহত যুবক রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।












