রাউজানের উত্তর কদলপুর আলমবাড়ী নিবাসী হাজী মো. হানিফ চৌধুরী (৭৮) গতকাল রবিবার সকালে স্ট্রোকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে …….. রাজেউন) । তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি মরহুম মাস্টার আব্দুল লতিফ ও মরহুমা ফিরোজা খাতুনের জৈষ্ঠ্যপুত্র। তিনি জীবদ্দশায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












