হাঙ্গেরির বিরুদ্ধে ৪ কোটি ডলারসহ ব্যাংক কর্মকর্তাদের ‘জিম্মি’ করার অভিযোগ ইউক্রেনের

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

ইউক্রেনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাত কর্মকর্তাকে ‘জিম্মি’ করার অভিযোগ উঠেছে হাঙ্গেরির বিরুদ্ধে। ইউক্রেনের দাবি, ওই কর্মকর্তারা ৪ কোটি ডলার ও ৯ কেজি স্বর্ণ পরিবহন করছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ এক পোস্টে এই অভিযোগ করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই হাঙ্গেরি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। পাশাপাশি কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও দেশটি বরাবরই বিরোধিতা করে আসছে। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধ‘স্বাধীনতা পদক’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
পরবর্তী নিবন্ধব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪