হাই কোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ফারুক উল আজম

বখতপুর ইউপি নির্বাচন

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ির বখতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ঋণ খেলাপির কারণে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজমের প্রার্থিতা বহাল করেছেন হাইকোর্ট। রবিবার দুপুরে হাই কোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, গত ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঋণ খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক উল আজমের প্রার্থিতা বাতিল করেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে করা আবেদনের প্রেক্ষিতে ২৫ অক্টোবর শুনানিতে সেখানেও তার প্রার্থিতা বাতিল হয়। পরে তিনি মহামান্য হাই কোর্টে রিট পিটিশন দাখিল করলে গতকাল রবিবার দুপুরে মহামান্য হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন। একই সাথে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নিতে সকল বিষয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেন বলে জানান তার আইনজীবী জাহিদুল আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর কাঞ্জরীতে মিলাদুন্নবী (সা.) মাহফিল আজ