হযরত শাহ বু-আলী কালন্দরের (ক.) বার্ষিক ওরশ আজ

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

হযরত-শাহ-বু-আলী কালন্দর (ক.) মাজার ও ওরশ কমিটির উদ্যোগে বোয়ালখালী উপজেলার হযরত-শাহ-বু-আলী কালন্দর (ক.) ভান্ডারের প্রধান বার্ষিক ওরশ দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে কর্মসূচির মধ্যে রয়েছে-দিনব্যাপী খতমে কোরান, মিলাদ মাহফিল, জিকির-আজকার, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তবারুক বিতরণ। কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য মাজার ও ওরশ কমিটির সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোহাম্মদ শরীফ, ও প্রচার সম্পাদক দোলন বড়ুয়া অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র আল মাহমুদ স্মরণানুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালনের দাবি