মীরসরাই মস্তাননগর রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার কুতুবে আলম হযরত শাহ গোলাম রহমান এছমতী (রহ🙂 এর ৬৫তম ওরশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওরশে প্রধান মেহমান ও বিশেষ মোনাজাত করেন ইমামে আহলে সুন্নাত হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। প্রধান বক্তার দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। আরো উপস্থিত ছিলেন আল্লামা বারাকাত শাহ নিজামী ও আল্লামা মাসুদুর রহমান নিজামী।
আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান–বিজ্ঞান, সকল গুণ, সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না, তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা–অবিচার–শোষণ–সন্ত্রাস–পাশবতা–দস্যুতা–স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।












