হযরত শাহজাহান শাহ্‌ (রাঃ)’র ৫২০তম ওরশ আজ শুরু

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলাস্থ ধলই শাহী দরবার শরীফের মহান আধ্যাত্মিক সাধক হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্‌ (রাঃ)-এর ২ দিন ব্যাপী ৫২০তম বার্ষিক ওরশ শরীফ মহা সমারোহে মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে কাল ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় খতমে কোরআন, মাজার শরীফ গোসল, পুষ্পপ্রদান, মিলাদ, কিয়াম, জিয়ারত শেষে দেশজাতির কল্যাণ কামনা করে মোনাজাত। ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে খতমে কোরআন, নাতে মোস্তাফা (দঃ), মিলাদ, কিয়াম, জিয়ারত ও মোনাজাত, বাদে এশা হুজুরের জীবনী, সুফিবাদ ও সববরাতের উপর আলোচনা, মিলাদ, জিয়ারত ও বিশেষ মোনাজাত, রাত ১০টায় তাবারুক বিতরণ বাদে ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে এই মহান ওরশের সমাপ্তি ঘটবে। বরাতের পরিবত্রতা রক্ষার জন্য মাজার কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংবাদের সংশোধনী
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি প্রদান