হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর (রহ.) স্মরণসভা ২৩ মার্চ

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে হযরত সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর (রহ.) স্মরণসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪১ সদস্য বিশিষ্ট একটি নাগরিক কমিটি গঠন করা হয়। গত শুক্রবার পটিয়ার বিওসি রোড সংলগ্ন গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও নাগরিক কমিটির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুমিনুল হক মাস্টার। সভা সঞ্চালনা করেন সৈয়দ মিয়া হাসান। সভায় বক্তারা বলেন, হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে একটি স্মরণসভা আয়োজন করা হবে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলমকে আহ্বায়ক, মমিনুল হক মাস্টার, মো. নাসির উদ্দিন, মাহমুদুল হক মাস্টার, এনামুল হক মঞ্জু, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ নেছার আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। সৈয়দ মিয়া হাসানকে সদস্য সচিব এবং আবুল কালাম জাহাঙ্গীরকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ মার্চ ঈদের তৃতীয় দিন হযরত সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর (রহ.) স্মরণসভা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে আয়োজন করা হবে। সভায় উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, এস এম মাহমুদুল হক মাস্টার, মো. আবুল কালাম জাহাঙ্গীর, মফিজুর রহমান, নেছার আহমেদ, আইয়ুব আলী হিরো, মোহাম্মদ নাসির উদ্দিন, আমির খান, কামরুল ইসলাম, আমিনুল হক ফরহাদ, মো. আফসার উদ্দিন, আবু নাঈম, এবিএম জামাল, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ মোরশেদ আলম, নুরুল ইসলাম লিটন, মোহাম্মদ বেলাল উদ্দিন, সাইফুর রহমান, মো. আবুল কাশেম, মোহাম্মদ হান্নান হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপারাজানভ : সিনেমার যাদুকর ও এক অবিনশ্বর শিল্পসত্তা
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে তালাবদ্ধ বাসায় চুরি