‘হযরত মা খাদিজাতুল কুবরা (রা.) ছিলেন ইসলামের প্রতি ত্যাগের এক অনন্য উদাহরণ’

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

হযরত মা খাদিজাতুল কুবরা (রা.) ছিলেন মক্কার অন্যতম ধনী ও সফল ব্যবসায়ী। যিনি ব্যবসার ক্ষেত্রে সততার পরিচয় দিয়েছিলেন। নবী (.)’র নবুয়ত প্রাপ্তির পর তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। হেরা গুহা থেকে ওহী নিয়ে আসার পর নবীজি (.) যখন ভয়ার্ত ছিলেন, তখন তিনি তাঁকে অভয় দেন এবং নবী হিসেবে বিশ্বাস স্থাপন করেন। তিনি নিজের সমস্ত ধনসম্পদ ইসলামের প্রচার ও প্রসারে ব্যয় করেন। তিনি জান্নাতী নারীদের প্রধান এবং একমাত্র নারী যাকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। হযরত খাদিজাতুল কুবরা (রা.) মুসলিম নারী হিসেবে ধৈর্য, আনুগত্য, সততা এবং ইসলামের প্রতি ত্যাগের এক অনন্য উদাহরণ ছিলেন। গত শনিবার আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া দরবার শরীফে ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে হযরত সাইয়্যিদানা মা খাদিজাতুল কুবরা (রা.)’র উরশ শরীফ উপলক্ষে আজিমুশ্‌শান নূরানী মিলাদ ইফতার মাহফিলে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্‌ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মাঃজিঃআঃ) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মোহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন। এতে ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মোফাছের আলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নেজামী সহ অসংখ্য আলেম, ওলামা, পীর মাশায়েক বক্তব্য রাখেন। পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কেয়াম, মোনাজাত করা হয় এবং ইফতার বিতরণের মধ্য দিয়ে উরশে হযরত মা খাদিজাতুল কুবরা (রা.) নূরানী মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা দিলো মায়াফুল
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ রাউজানের কিয়ামুল লাইল মাহফিল