হযরত টাক শাহ মিয়া মাদ্রাসার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেনখেলাধুলা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা কেবল বিনোদনই নয়, বরং সুস্থসুন্দর জীবনযাপনের চাবিকাঠি। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়। অধ্যবসায়, সাহস, সততা এবং আত্মবিশ্বাস তৈরি করে। যা সুস্থ জীবন গঠনে অপরিহার্য। খেলাধুলা সামাজিক সম্পর্ক সুদৃঢ় করে এবং জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেম জাগিয়ে তোলে। খেলাধুলা পারস্পরিক সেতুবন্ধন রচনার ক্ষেত্রে অন্যতম নেয়ামক শক্তি হিসেবে কাজ করে। হযরত টাক শাহ মিয়া মাদ্রাসার উদ্যোগে গত বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক পরিচালক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল, উপপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক, হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহ এবং হাফেজ ইব্রাহিম খলিল আখতারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআয়শা খাতুন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ধর্মসভা