হঠাৎ বৃষ্টি

সুজন দাশ | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৪ পূর্বাহ্ণ

বসলো খুকু দিঘির পাড়ে

তাকিয়ে দেখে জলের ধারে,

ঝাঁকে ঝাঁকে খেলছে মাছে

দেখেই খুকুর মনটি কাড়ে!

শান বাঁধানো ঘাটে বসে

দেখছে খুকু অবাক চেয়ে!

ভাসছে সাথে রুই ও বোয়াল

আকাশ মেঘে উঠল ছেয়ে।

মাছরাঙাটি গাছের ডালে

ঝুপ করে মাছ নিচ্ছে গালে,

হাঁসের দলেও মেলাচ্ছে সুর

নিচ্ছে মুখে তালে তালে!

বৃষ্টি এলো হঠাৎ যেন

গুড়ুম গুড়ুম শব্দ করে,

খুকুমণি ভেজা চুলে

আসলো ফিরে নিজের ঘরে।

পূর্ববর্তী নিবন্ধকার্তিকের সুর
পরবর্তী নিবন্ধশেখ রাসেল