হটপটে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী ২ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার উত্তর গাছবাড়িয়া এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে গতকাল শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর গাছবাড়িয়াস্থ পুরাতন সড়ক ভবন অফিসের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশীকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে স্বামী-স্ত্রী ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি হটপট থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার
কৃতরা হলো কক্সবাজার জেলার রামু থানার রশিদ নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল করিমের পুত্র মো. কামাল উদ্দিন (৫২) ও তার স্ত্রী হামিদা বেগম (৪২)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, একটি হটপটে করে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় কামাল উদ্দিন ও হামিদা বেগম নামে স্বামী-স্ত্রী ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।











