সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ পালন মানব জীবনের কল্যাণ বয়ে আনে। তা দুনিয়া ও আখেরাত উভয় দিকে। হজ পালনে মুসলমানের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নিষ্পাপ হয়, যদি হজ যথাযথ নিয়মে আদায় করা যায়। তিনি গতকাল শনিবার হজযাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত হজ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের হলরুমে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রশিক্ষণ দেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান। প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেন তানভীর আহমেদ। প্রশিক্ষণে পরিষদের মহাসচিব মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিমের উপর স্মৃতিচারণ আলোচনায় অংশ নেন অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, যাহেদুর রহমান যাহেদ, কাজী আরিফুল ইসলাম, অ্যাড. মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ইসমাইল মানিক, নঈম নিমু, কাজী শরিফুল ইসলাম, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, অ্যাড. নুরুল আলম চৌধুরী, অ্যাড. আবুল কাশেম, কাজী মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ নাজেম উদ্দিন সিদ্দিকী, আবুল হাসনাত মুহাম্মদ হাবিবুল বারী, কমর উদ্দিন, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, খুরশিদ আলম, হারুনুর রসিদ, জাবেদ আব্বাস সিদ্দিকী, অধ্যক্ষ ডা. নুরুল আমিন, খতিব মাওলানা আবু তৈয়ব, কাজী মাওলানা শিহাব উদ্দিন, কায়সার মির্জা, ডা. গাজী মুহাম্মদ সলিম উল্লাহ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রশিক্ষণে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুর রশিদ। নাতে রসূল (স.) পেশ করেন তাকরিম খান সিদ্দিকী। শেষে মুনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা আবু তৈয়ব। প্রেস বিজ্ঞপ্তি।














