হজরত শাহ আমানত খান (রহ:) দরগাহ শরিফে আলোচনা সভা

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

কুতুবুল আকতাব শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে পবিত্র রমজানের ফজিলত ও হজরত শাহজাদা সৈয়দ মোঃ খাজা বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ:)-এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দরগাহ শরিফ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ।

পরিচালনা: কবি সাহাবুদ্দিন হাসান বাবু, সাংবাদিক মোঃ আবুল মনসুর এবং সঞ্চালনায় ছিলেন সমাজসেবক মোঃ সাইফুদ্দিন মিহির।

আলোচক: দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা তবারক আলী রমজানের গুরুত্ব ও আমল নিয়ে বয়ান করেন।
নাতে রাসুল: পরিবেশন করেন শায়ের মাওলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী।

অনুষ্ঠানে গ্রীন টিভির ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ জামান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, সমাজসেবক মোঃ শফিউল্লাহ, মোঃ ফজলুল কবির, মশিউর রহমান খাদেম জনি, শাহজী বাবার আওলাদ শাহজাদা মাওলানা মোঃ আয়াতুর রহমান হোসাইনীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আশেকানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রমজান মাস হলো আল্লাহর রহমত ও ক্ষমা লাভের মাস। এ মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটিয়ে এবং পবিত্র কোরআনের শিক্ষায় নিজেদের জীবন গড়ার আহ্বান জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা শাহ্‌ আবদুল মালেক আল-কুতুবীর (রহ.) স্মরণসভা
পরবর্তী নিবন্ধ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের ঈদবস্ত্র বিতরণ