সড়ক সংস্কারের দাবিতে ধোপাছড়িতে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের প্রধান সড়ক দিয়াকুলচিরিংঘাটাধোপাছড়ি ইউপিমংলারমুখরাঙ্গুনিয়া সড়কের ধোপাছড়ি বাজার থেকে মংলারমুখ পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ মানুষ। গত ২৭ মার্চ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ধোপাছড়ি ইউনিয়নটি দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এমনিতে সরকারি বিভিন্ন সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার সাধারণ মানুষ। নেই পর্যাপ্ত চিকিৎসার সুবিধা ও যাতায়াত ব্যবস্থা। এরমধ্যে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধোপাছড়ি ইউনিয়নের প্রধান সড়কের ধোপাছড়ি বাজার থেকে মংলারমুখ পর্যন্ত দীর্ঘ সাড়ে ৪ কিলোমিটার সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। এতে প্রতিদিন স্কুলকলেজে যাতায়াতরত শিক্ষার্থী সাধারণ মানুষের চলাচলে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। অথচ সড়কটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানববন্ধন থেকে জোরালো দাবি জানান অংশ গ্রহণকারী সাধারণ মানুষরা। স্থানীয় রবিউল হোসেন রাকিব জানান, ধোপাছড়ি বাজার থেকে মংলারমুখ পর্যন্ত সড়কটি দিয়ে এলাকার প্রায় ৫/৬টি গ্রামের কমপক্ষে ৬ থেকে ৭ হাজার মানুষ যাতায়াত করে। তারমধ্যে এলাকার নূরানী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগামী শত শত ছাত্রছাত্রী রয়েছে। এছাড়া এলাকার কৃষি পণ্যসহ যাবতীয় মালামাল পরিবহনের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে নানা স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী পড়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. নাসির উদ্দীন, সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান, মাওলানা নাজিম উদ্দীন, শাহেদ আলম, রবিউল হোসেন রাকিব প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মাদক ব্যবসায়ী ও অপহরণকারীসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধএক মাসে রিজার্ভ কমল ১ বিলিয়ন ডলার