নগরীর দামপাড়া পুলিশ লাইনস্ সম্মেলন কক্ষে সিএমপির উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্যসহ মোট ১৮ জনের মাঝে মোট ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
সিএমপি কমিশনার বলেন, দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে। এসময় তিনি বিআরটিএ সংশ্লিষ্টদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিভাগীয় পরিচালক মাসুদ আলমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










