দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. মুস্তফা মনোয়ার বলেছেন,সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মীদের নিরলস ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সুস্থ ও মানোন্নয়নমূলক সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। তিনি গত শুক্রবার থিয়েটার ইনস্টিটিউটে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের বার্ষিক এক্টিভিস্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দেশীয় সাংস্কৃতিক সংসদ মহানগর সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম বিভাগের সহকারি তত্ত্বাবধায়ক শিল্পী তৌহিদুল ইসলাম এবং অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ সলীমুল্লাহ। সম্মেলনে দেশীয় সাংস্কৃতিক সংসদ মহানগরের সহকারী সেক্রেটারি গোলাম মুস্তফার সঞ্চালনায় দারসুল কোরআন পেশ করা হয়। পাশাপাশি সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ২০২৬ সালের জন্য থানা, জোন ও ইউনিটভিত্তিক সেটআপ এবং বার্ষিক পরিকল্পনা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল গফুর, সাইফুদ্দিন আহমেদ, শিল্পী শাহিদুল করিম খান, অধ্যক্ষ মুহাম্মদ আরিফ বিল্লাহ, এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












