‘স্যাভক ফাউন্ডেশন অবহেলিতদের কল্যাণে কাজ করে সুনাম কুড়িয়েছেন’

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, রমজান মাসে মানুষের উপকার করা ইবাদতের সমান। গরীব-দুঃখীদের সাহায্য করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়। সমাজে যারাই মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন তারাই আল্লাহর নিকট বেশি সম্মানিত হয়েছেন। স্যাভক ফাউন্ডেশনও এমন একটি সংস্থা যারা সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করে সুনাম কুড়িয়েছেন। আশা করি এ সংস্থা জনকল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে। 

তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা শান্তিপাড়া এলাকাবাসীর সাথে সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন (স্যাভক ফাউন্ডেশন) এর আয়োজনে গুনীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কম্পিউটার ভিলেজ এর ডাইরেক্টর আবু উবাইদার সভাপতিত্বে ও স্যাভক ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান এর সার্বিক ব্যবস্হাপনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চরতি ইসলামী সমাজ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন। 

বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ওসমান৷

পূর্ববর্তী নিবন্ধইরানে ইসরায়েলি গুপ্তচর বলে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ গার্লস স্কুল মাঠে ঈদের জামাত সাড়ে ৭টায়