আনোয়ারার বারখাইন গ্রাম নিবাসী বিশ্বেশ্ব্বর গুপ্তের সহধর্মিণী স্মৃতি গুপ্তা (৭৩) গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন দুপুরে বারখাইন গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রয়াত স্মৃতি গুপ্তা আজিম গ্রুপের পরিচালক অনুপ বরণ দাশের শাশুড়ি মাতা।
আজ সোমবার প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে আজিম গ্রুপ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, আনোয়ারা রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, বাঁশখালীর ঋষিধাম, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদ, গোসাইলডাঙ্গা লোকনাথ মন্দির পরিচালনা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











