স্মার্ট বাঁশখালী বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট বাঁশখালী বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার তনালিকা সরকারের সঞ্চালনায় সভায় অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, মোহাম্মদ ফারুক, সনজিত কুমার বড়ুয়া, কৃঞ্চ প্রসাদ সেন, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

এ প্রতিযোগিতার মাধ্যমে বাঁশখালী উপজেলা থেকে স্মার্ট বাঁশখালী বিনির্মাণের উদ্দেশ্যে প্রস্তাব আইডিয়া সংগ্রহ করা হচ্ছে। প্রকল্প প্রস্তাব আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রেরণ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান