স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির কোনো ছাড় নেই

কর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। তাই অনিয়ম ও দুর্নীতি থেকে বেরিয়ে যেকোনো মূল্যে হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের যেকোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের আগেও তিনি এ কথা বলেছেন এবং এখনও পুনর্ব্যক্ত করেন, নৈতিকতার বিরুদ্ধে কাজ করলে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।

সরওয়ার জামাল নিজাম বলেন, আমাকে চতুর্থবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ, আমার দলের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

গতকাল সোমবার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকালে উপজেলার বিভিন্ন কেন্দ্রে আহত দলীয় নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক ও দলের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, এমপি পুত্র সাওয়াজ নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, ভিপি মোজাম্মল হক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতার নবী চৌধুরী, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, নুর আলী, নুরুল আবছার, মাসুদুর রহমান, ইকবাল হায়দার চৌধুরী, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, হারেছ আহম্মদ, ফারুক হোসেন, প্রদীপ ধর, রাহুল ধর এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইসরাফিল খসরু
পরবর্তী নিবন্ধটপসয়েল কাটায় কারাদণ্ড ও জরিমানা, ২ এক্সকেভেটর জব্দ