স্বামী নারায়ণ পুরী মহারাজের মহাপ্রয়াণের ১১তম বর্ষে তিনদিনব্যাপী স্মরণ উৎসব ৮–১০ মার্চ নন্দনকাননস্থ সমাধিস্থল শ্রীশ্রী তুলসীধামে অনুষ্ঠিত হবে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে কাল ৮ মার্চ সমাধিপীঠে গীতা ও চণ্ডীপাঠ, গুরুপূজা, ভোগারতি, সমবেত গীতাপাঠ, ভক্তিগীতি ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। দুপুরে অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই–কমিশনার ডা. রাজীব রঞ্জন। সংবর্ধেয় অতিথি থাকবেন চট্টগ্রাম–৯ আসনের এমপি আবু সুফিয়ান ও চট্টগ্রাম–১০ আসনের এমপি সাঈদ আল নোমান। প্রধান আলোচক থাকবেন আমেরিকার সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ড. রতন ধর। ৯ মার্চ অষ্টপ্রহর নামযজ্ঞ, অদ্বৈত–অচ্যুত চিকিৎসক ফোরামের পরিচালনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোজ চৌধুরী, ডা. সজীব চৌধুরী, ডা. নির্ঝর দাশ, ডা. জোনাকী দেবী ও ডা. জয়া দেবী। ১০ মার্চ নামযজ্ঞের পূর্ণাহুতি ও দীক্ষাদান। উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হরিশংকর ধর, সাধারণ সম্পাদক পলাশ কান্তি ধর ও অর্থ সম্পাদক সুজিত হাজারী। প্রেস বিজ্ঞপ্তি।












