স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগের পর মীমাংসা

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ ও দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর লিখিত অভিযোগের পর পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে। গতকাল শনিবার শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান এ তথ্য জানান।

শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) অভিযোগে বলেন, স্বামী হেলাল আলীর মুখে দুর্গন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছে। এ নিয়ে কথা বললে স্বামী তাকে গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সমাধান ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি শুক্রবার লিখিত অভিযোগ করেন।

ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে কথা বলা হয়। এ ব্যাপারে চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধচালক ও যাত্রীর সাথে দুর্ব্যবহার, লাইনম্যানকে জরিমানা
পরবর্তী নিবন্ধদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু