স্বাধীন দেশের শ্রমিক কৃষক

সোমা মুৎসুদ্দী | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

স্বাধীন দেশের শ্রমিক কৃষক

দেশটাকে আয় গড়ি

তারই সাথে ছন্দ ছড়ায়

দেশের কথাই পড়ি।

বীর শহীদের রক্তে গড়া

একটি বাংলাদেশ

ফুল ফসলের সমারোহে

মধুর পরিবেশ।

পাখির ডাকে ভোরের বেলায়

ভাঙায় খোকার ঘুম

মা এঁকে দেয় ভালোবেসে

কপালে তার চুম।

স্বাধীন দেশের স্বাধীন মাটি

গর্বে ভরে বুক

এই দেশেতে জন্ম, আমার

চিরকালের সুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা মানে
পরবর্তী নিবন্ধস্বাধীনতার ফুল