স্বাধীন দেশ

মর্জিনা আখতার | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

বাংলার মুক্তি,

প্রাণের চুক্তি।

মিথ্যে ছল্‌

আনলো বল।

ভাষার ভক্তি,

জমাট শক্তি।

ছিল যুক্তি,

চাওয়া মুক্তি।

ছিলাম রুদ্ধ,

তাই তো যুদ্ধ।

বিজয় খুশি

মনে পুষি।

স্বাধীন দেশ,

আছি বেশ।

পাখির তানে,

সুখের বানে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা
পরবর্তী নিবন্ধআগামীকাল শিল্পকলায় স্বাধীনতার বই উৎসব : বই হোক নিত্য সঙ্গী