স্বাধীনতা বাঙালির গৌরবোজ্জ্বল স্মৃতি
আনন্দ –বেদনার অম্ল–মধুর অনুভূতি।
যুদ্ধ দিনে প্রেরণা হয়েছে হাজারো কবিতা–গীতি
মানুষে মানুষে গড়ে ওঠে সামাজিক সমপ্রীতি।
পঁচিশ মার্চ নৃশংস রাত গভীর শোকে ছিলো নুয়ে
হায়েনার দল উল্লাস করেছে লক্ষ প্রাণের বিনিময়ে।
ছাব্বিশ মার্চ দিনটি আসে আত্মত্যাগ আর
আত্মপরিচয়ের বার্তা নিয়ে,
নব উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে।
স্বাধীনতা মানে লাখো শহীদের রক্তের ঋণ
বিশ্বজুড়ে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন।
সোনার ছেলেরা বুকের রক্তে করেছে দেশ স্বাধীন
মায়ের ভাষায় কথা বলার আনন্দে মন রঙিন।
বাঙালি জাতি বীর শহীদের আজন্ম রাখবে স্মরণ
সর্বস্তরের জনগণের থাকবে যথাযথ সম্মান প্রদর্শন।







