স্বাধীনতা মানে মুক্ত বায়ে
পাখির মতো চলা,
ইচ্ছে মতোই মনের কথা
নির্ভয়ে খুলে বলা।
স্বাধীনতা মানে খুকুমণির
বর্ণমালার খাতা,
নিজ ভাষায় কথা বলার
অবাধ স্বাধীনতা।
স্বাধীনতা মানে একাত্তরে
অধিকারের লড়াই,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে
বাংলা নিয়ে বড়াই।
স্বাধীনতা মানে মা মাটির
ইজ্জতের সম্মান,
এ মাটিতেই বাঁচা– মরার
উদাত্ত আহ্বান!









