স্বাধীনতা মানে

রাজশ্রী মজুমদার | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

স্বাধীনতা মানে,

জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার দিন।

বাঙালি জাতির আত্মত্যাগ ও ঐক্য পরাধীনতার

শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক।

স্বাধীনতা মানে,

বাঙালির অহংকার নবচেতনায় উজ্জ্বীবিত করার দিন ।

আমাদের জাতীয় দিবস হিসাবে আত্মপ্রকাশ হওয়ার দিন।

বাঙালির শৌর্য ও বীরত্বের কথা স্মরণ করিয়ে দেয়ার দিন।

বাঙালির সার্বভৌমত্ব এবং আত্মপরিচয়ের মূল ভিত্তির দিন।

স্বাধীনতা মানে,

আমাদের নব উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণার দিন।

বাঙালির দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয়ার দিন ।

লড়াইয়ের অনুপ্রেরণায় দেশপ্রেমে উজ্জীবিত হবার দিন।

আমাদের জাতীয় জীবনের ঐক্যের প্রতীকের দিন।

স্বাধীনতা মানে,

মহান দিনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করা ও

মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রতকরনের দিন।

বাংলাদেশের ইতিহাসে ঝাঁক বদলকারী ঘটনা।

একটি সুখী, সুন্দর ও উন্নত দেশ গড়ে তোলার দিন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির আলোয় ৫৫ বছরের বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাঙালির আত্মপরিচয় খোঁজার দিন