স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিলে পুননির্ধারিত

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

স্বাধীনতা পুরস্কার২০২৬ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) পুর্ননির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। খবর বাসসের। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পুনর্নিধারিত এই অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য আগে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেটি প্রদর্শন করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গ নিয়ে দেশে আরো ১১ মৃত্যু, শনাক্ত ২২৪
পরবর্তী নিবন্ধপ্রাণীর জন্য টিকা কার্ড চালুর প্রস্তাব