স্বাধীনতার বই উৎসবে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠেয় স্বাধীনতার বই উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা পরিষদের আহ্বায়ক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, কাঞ্চনা চক্রবর্তী, সচিব নিজামুল ইসলাম সরফী, যুগ্ম সচিব আকাশ আহমেদ ও গোফরান উদ্দীন টিটু প্রমুখ। সভায় বলা হয়, উৎসবে নতুন প্রকাশিত বইগুলোর প্রদর্শন করা হবে এবং ৩০ ভাগ ছাড়ে সংগ্রহ করা যাবে। এছাড়া থাকছে শিক্ষার্থীদের জন্য স্বাধীনতার কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফরমের জন্য কোনো মূল্য নেই। শৈলী ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত এই প্রতিযোগিতার বিভাগগুলো হচ্ছে : (প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি), (৩য় থেকে ৫ম শ্রেণি), (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ৫০০ টাকা নগদ ও ৫০০ টাকার বই, দ্বিতীয় পুরস্কার ৪০০ টাকা নগদ ও ৪০০ টাকার বই, তৃতীয় পুরস্কার ৩০০ টাকা নগদ ও ৩০০ টাকার বই। উপস্থিত অংশগ্রহণকারী পাবে প্রত্যেকে কমপক্ষে ২০০ টাকার বই। প্রতিযোগিতা ২৭ মার্চ শুক্রবার বিকেল ৪টায়। পুরস্কার দেওয়া হবে ২৮ মার্চ শনিবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির উৎসব মঞ্চে। প্রতিযোগিতা ফরম ফটোকপি করেও জমা দেয়া যাবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ। চট্টগ্রাম একাডেমি থেকে ফরম সংগ্রহ করা যাবে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : ০১৮১৮০১৬৫৮০। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি জাতি মেনে নেবে না
পরবর্তী নিবন্ধ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান