একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীন বাংলাদেশ,
ত্রিশলক্ষ বীর শহীদের ত্যাগেরই আবেশ!
তিন লক্ষ মা–বোনেরা বিলিয়ে দিল মান,
ভূ–গোলকে নতুন দেশের বাড়লো যে সম্মান।
স্বাধীন দেশের মাটি ফেটে চৌচির হলো শেষ ,
পরাধীনতার শৃঙ্খল ভেঙে শস্য–শ্যামল দেশ!
স্বাধীন দেশে মন ও মনন চিন্তায় নির্ভিক,
উল্লাস আর উচ্ছ্বাসে আজ পূর্ণ দিক বিদিক!
স্বাধীনতার বই উৎসব হচ্ছে সাড়ম্বরে,
শিল্পকলা একাডেমির বিস্তৃত চত্বরে।
শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সকলেই ,
নর–নারীর ভীড় জমেছে যত ধকলেই !
সবার হাতে বই দেখেইতো আনন্দেতে মাতি ,
স্বাধীনতার এই বই উৎসব দেশব্যাপী যার খ্যাতি।
বই পড়েইতো জ্ঞানীগুণী বুদ্ধিজীবী হয়,
স্বাধীনতার বই উৎসব চলুক বিশ্বময় ।












