যুদ্ধ করে ছিনিয়ে আনে
স্বাধীনতার ফুল,
তাজা রক্তে ভিজে ছিলো
রাজপথের ধুল।
মায়ের হাসি ফিরিয়ে দিতে
বুকে খেলো গুলি,
মেশিনগানে উড়ে গেছে
কারও মাথার খুলি।
বোনের ইজ্জত রক্ষা করতে
ঝাঁপিয়ে পড়ে ভাই,
মৃত্যুর ভয় দেখিয়ে তাদের
দমাতে পারে নাই।
পাকবাহিনী লেজ গুটিয়ে
পালাতে বাধ্য হয়,
স্বর্ণাক্ষরে থাকবে লেখা
বাঙালির এই জয়।









