স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় আসছেন আজ

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আজ পেকুয়ায় আসছেন। তিনি নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকার বাইরের সফর এটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি এবং মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আকাশ পথে বিকাল ৩টা ৫ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে সড়কপথে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে মা বাবার কবর জিয়ারত করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় আগমনে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেন নিশ্চিত করেন পেকুয়া থানার ওসি মো. খাইরুল আলম।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নেতা কর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। তিনি নিজ বাসভবনে স্থানীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাতের কথা রয়েছে। পরদিন ৯ মার্চ সকালে পেকুয়া থেকে কক্সবাজারে গিয়ে সকাল ১১টায় কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ওই দিন বিকাল ২টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি ধরায় পুলিশকে হুমকি
পরবর্তী নিবন্ধআরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের নিত্যপণ্য বিতরণ