স্পিন কোচ হিসেবে বিসিবিতে নিয়োগ রফিকের

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় দলের স্পিন কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ড সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই স্পিনার। জাতীয় দলে স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদ থাকলেও দেশীয় কোচদের অনুপ্রাণিত করতেই রফিককে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজয়ে ফিরেছে পারভেজ মোস্তাফিজের কালান্দার্স
পরবর্তী নিবন্ধবিসিবির আরো তিন পরিচালকের পদত্যাগ