জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শনিবার ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান এডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেছে। গতকাল শনিবার এই কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এসব ফেডারেশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এনএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় এসব এডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং নতুন করে গঠিত এডহক কমিটিগুলো আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে। এদিকে ২৭ টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার নতুন এ্যাডহক কমিটিতে চট্টগ্রাম থেকে অনেক ক্রীড়া সংগঠক স্থান পেয়েছেন। এডহক কমিটিতে অন্তর্ভুক্ত চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা হলেন : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন : সভাপতি–মো. ইকবাল হোসাইন, পরিচালক পিএইচপি গ্রুপ ও ক্রীড়া সংগঠক, যুগ্ম সম্পাদক–ব্যারিষ্টার ফয়সল দস্তগীর, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক, সদস্য : জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক। বাংলাদেশ ভলিবল ফেডারেশন : সহ–সভাপতি–মোহাম্মদ শোয়াইব, সাবেক খেলোয়াড় ও উপ পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন : যুগ্ম সম্পাদক–মসিউল আলম স্বপন, সদস্য সচিব, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির, সহ–সভাপতি– চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন: যুগ্ম সম্পাদক–বিপ্লব দে পার্থ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক, সদস্য– আবু হেনা মোস্তফা কামাল সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক,সদস্য–মামুন উদ্দিন মামুন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। বাংলাদেশ কারাতে ফেডারেশন : যুগ্ম সম্পাদক– টুলু উস শামস,সাবেক খেলোয়াড় ও প্রশিক্ষক। বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশন : যুগ্ম সম্পাদক–আবদুল্লাহ আল নোমান, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। বাংলাদেশ রাগবি ফেডারেশন : সদস্য– গিয়াস উদ্দিন বাবর, অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম ও বিচারক। বাংলাদেশ খো খো ফেডারেশন: সদস্য–ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক, সদস্য–মোহাম্মদ ইসহাক, ক্রীড়া সংগঠক। বাংলাদেশ দাবা ফেডারেশন : সদস্য–প্রকৌশলী এস এম তারেক, ফিদে আরবিটার, আন্তর্জাতিক দাবা বিচারক। বাংলাদেশ আর্চারি ফেডারেশন : সদস্য–সাইফুল্লাহ মুনির, সাবেক খেলোয়াড় ও বিচারক। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন: সদস্য– হারুন রশিদ,ক্রীড়া সংগঠক, সদস্য–সাইফুল আলম বাপ্পী,ক্রীড়া সংগঠক। বাংলাদেশ বক্সিং ফেডারেশন: সদস্য– মোনায়েবুর রহমান খান সাবেক বক্সার ও ক্রীড়া সংগঠক। বাংলাদেশ হকি ফেডারেশন : সহ–সভাপতি–সেলিম আহমেদ এলিট পেইন্ট, সদস্য–নুর হোসেন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ রাগবি ফেডারেশন: কামরুল ইসলাম, সদস্য, পরিচালক, সনোয়ারা গ্রুপ।












