স্টিল মিলস বাজার এলাকায় ধানের শীষের সমর্থনে গণসংযোগ

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে চট্টগ্রাম১১ নির্বাচনী গণসংযোগ ও পথসভা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় স্টিল মিলস বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচি উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট শিক্ষা, ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি। সাবেক ছাত্রনেতা মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আব্দুল মালেক ফারুকীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নূর, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহ আলী, সাবেক ফুটবলার মোঃ আজগর আলী, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা মোঃ নেওয়াজ, মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের বিএনপি যুবদলছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতীদল,কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগ ও পথসভায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষ প্রতীকের প্রার্থী কে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধ‘সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন’