শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ–স্কপের পূর্ব ঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মাইলের মাথা (সী ম্যান্স হোস্টেল), টোল রোডের টোল প্লাজা গেট এবং বড় পোলে পালন করা হবে। বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদের সঙ্গে গত সোমবার বৈঠকে অংশ নিলেও অবরোধ কর্মসূচি বহাল রেখেছে স্কপ। স্কপ নেতারা সর্বস্তরের শ্রমিক ও সাধারণ মানুষকে অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।












