সৌরভ-সোমার কণ্ঠে ফিরছে ‘যদি হই চোরকাঁটা’

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৭ পূর্বাহ্ণ

ভালোবাসা মানেই স্মৃতি, আর স্মৃতি মানেই সুরের মায়া। সেই মায়াময় আবেশ নিয়েই এবারের ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন চট্টগ্রামসহ সারাদেশে জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমা রায় ও উদীয়মান শিল্পী সৌরভ। খবর বাংলানিউজের।

উপমহাদেশের সংগীত ইতিহাসে অমর হয়ে থাকা কিংবদন্তি শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলের কালজয়ী গান ‘যদি হই চোরকাঁটা’নতুন সংগীত বিন্যাস ও সমসাময়িক আবহে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরেছেন এই দুই শিল্পী। পুরোনো দিনের নস্টালজিয়া আর নতুন সময়ের রঙ মিশে তৈরি হয়েছে এক ভিন্ন স্বাদের সংগীতানুভূতি। সহশিল্পী হিসেবে সৌরভ ইতোমধ্যেই তাঁর কণ্ঠের মুন্সিয়ানা ও সুরের সংবেদনশীলতায় শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। শিল্পী সোমা রায়ের কণ্ঠে গানটি পেয়েছে পরিপূর্ণতা। ভালোবাসার দিনে প্রিয় মানুষের সাথে বসে শোনা যাবে স্মৃতির গানে নতুন রূপে। গানটির সংগীতায়োজন ছিলেন সংগীত পরিচালক সৃজন রায়। কে এস ডিজিটাল স্টুডিওতে ধারণকৃত এই গানের ভিডিওগ্রাফি করেন হিমেল বড়ুয়া। ১৩ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রাক্কালে, সংগীত পরিচালক সৃজন রায়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধলাহোরে আইসিসি-পিসিবি সভায় বিসিবি সভাপতি
পরবর্তী নিবন্ধশেষ দেখাটাও হল না, শাহ নেওয়াজের প্রয়াণে আক্ষেপ দিলরুবা খানের