সৌরভ দাশের প্রথম আলোকচিত্র প্রদর্শনী আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন সাংবাদিক আবুল মোমেন, চিত্রশিল্পী ও আলোকচিত্রী শোয়েব ফারুকী, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সাবেক সহসভাপতি খায়রুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











