সৌদি আরবে দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবন কাটানোর পর গতকাল শুক্রবার স্ট্রোক করে জীবনের ইতি টানলেন চট্টগ্রামের সাতকানিয়ার এক রেমিট্যান্স যোদ্ধা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সৌদি আরব সময় দুপুর ১ টার সময় (বাংলাদেশ সময় বিকায় সাড়ে ৩ টা) পবিত্র মদীনায়।
ওই প্রবাসীর নাম মোহাম্মদ জিয়াবুল হোসেন (৪৮)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের
দয়ার পাড়ার রমজান আলী সওদাগরের ছেলে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিবাসী মাস্টার নাছির উদ্দীন সৌদি আরবে স্ট্রোক করে তার চাচাত ভাই মোহাম্মদ জিয়াবুল হোসেনের মৃত্যুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জিয়াবুল ভিসা ওয়ালা প্রবাসী। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ সৌদি আরবে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করছেন।
শেষবার তিনি গত ২ বছর আগে নিজ বাড়িতে এসেছিলেন। তিনি স্ট্রোক করলে মদীনার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার ৩টি ছেলে সন্তান রয়েছে। তিনি সৌদি আরবে একটি হোটেলে চাকরি করতেন।












