গাউসিয়া কমিটি বোয়ালখালী শাখার ব্যবস্থাপনায় মাদ্রাসা–এ গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়ার সহযোগিতায় সোলাইমান রেজভীর (রহঃ) স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১২ মে বোয়ালখালীর চরণদ্বীপে গাউসিয়া কমিটি বোয়ালখালীর সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পর্ষদের মহাসচিব শাহাজাদ ইবনে দিদার। উদ্বোধক ছিলেন আনজুমান–এ কেবিনেট সদস্য আবদুস ছাত্তার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান আলকাদেরী (ম.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মরণীয় ব্যক্তিদের আমরা স্মরণ করি কিন্তু তার কাজগুলোকে আমরা অনুসরণ করি না, আমাদের উচিত স্মরণীয় ব্যক্তিদের পথ অনুসরণ করা এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা। এতে দেশ ও জাতি উপকৃত হবে। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি জেলা সভাপতি কমর উদ্দীন সবুর, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা, জেলা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। সৈয়দ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজী ওবাইদুল হক হক্কানি, আবুল মনসুর সওদাগর, শেখ সালাউদ্দীন, ইদ্রিস বিকম, আইয়ুব আলী মেম্বার, হাফেজ আক্তারুজ্জামান মুরাদ, মোহাম্মদ আলী, নুরুল হক চিশতী, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, জয়নাল আবেদীন আলকাদেরী, জাহাঙ্গীর আলম, আলম খান চৌধুরী, কাজী আবদুল জলিল, নজরুল ইসলাম, মো. ইব্রাহিম, আবদুল হামিদ, মামুন উদ্দিন মেম্বার, এসএম ফজলুল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









